আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:36 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 5:18 pm
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ বাড়ছে। আগামী তিনদিনের সরকারি ছুটির কারণে এই চাপ বেড়েছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, তিনদিনের ছুটি পাওয়ায় অনেকেই বাড়ি যাচ্ছেন। এতে ঘাটে চাপ বাড়লেও কোন যানজটের সৃষ্টি হচ্ছে না।

এ ছাড়া, ছোট বড় ১৬টি ফেরি সচল থাকায় পারাপারে কোন ভোগান্তি হচ্ছেনা। ঘাটে এলাকায় প্রায় তিনশত পণ্যবাহী ট্রাক ও শতাধিক বাস, মাইক্রো ও প্রাইভেটকার পারাপারের অপেক্ষায় রয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম