আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 6:33 am || প্রকাশের তারিখ: August 28, 2020, 5:25 pm
হাসপাতাল থেকে রোগী না ফেরাতে কাদেরের আহ্বান
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।টেস্টের রিপোর্ট যথাসময়ে দিতে এবং হাসপাতাল থেকে রোগী যেন ফিরে না যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে, রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে 'স্বাস্থ্য অধিদপ্তরকে আওয়ামী লীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর' অনুষ্ঠানে এই অনুরোধ জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, চিকিৎসাক্ষেত্রে দুর্নীতি দূর করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। চিকিৎসার ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে হবে।

চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমাতে হবে। তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে।

এখানে অনিয়ম দূর করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।এ সময় ওবায়দুল কাদের দলে অনুপ্রবেশকারীদের আশ্রয় না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম