আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:48 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 5:33 pm
পাঁচবিবি সীমান্তে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাব্বি হোসেন পাঁচবিবি উপজেলার চেচড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, "আটক রাব্বি দির্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

চেচড়া সীমান্ত এলাকায় মাদকের বেচা- কেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।"তিনি আরো জানান, "রাব্বি দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতো।

দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো।এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে বলেও জানান(ওসি) মনসুর রহমান।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম