আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:48 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 6:58 pm
চীন থেকে তেল কেনা বন্ধ করল ভারত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।

চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এরই ভিত্তিতে চীনের কোনও কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি।বিভিন্ন সূত্র জানিয়েছে, ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনও টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চীনের কোনও তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।

ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েনের প্রভাব বাণিজ্যের ওপর পড়ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমে যাচ্ছে।ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, বিশ্বে জ্বালানি তেলের তৃতীয় সর্ববৃহৎ ক্রেতা ও আমদানিকারক দেশ হচ্ছে ভারত। দেশটি তাদের চাহিদার প্রায় ৮৪ শতাংশই আমদানি করে থাকে।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম