আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 10:45 pm
পাঁচবিবিতে শশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার
জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি’র মাকুল গ্রামের জিল্লুর রহমান (৪০) নামে এক যুবকের মরদেহ তাঁর শশুর শাহা-আলমের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতর ভাই জাহাঙ্গীর শেখ থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে শিবগঞ্জ উপজেলার বুজরক সোকরা গ্রামের নইমুদ্দিনের ছেলে জিল্লুর রহমানের সঙ্গে মাকুল গ্রামের শাহা-আলমের মেয়ে আঙ্গুরীর বিবাহ হয়।

বিবাহের পর পারিবারিক ভাবে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে ওই যুবক শশুর বাড়িতে বেড়াতে আসলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরের ভিতরে তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়।পরে পরিবারের লোক তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে মৃত ঘোষনা করেন।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবেনা।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম