আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:17 pm || প্রকাশের তারিখ: August 28, 2020, 10:48 pm
বাগেরহাটে মোরেলগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের মোরেলগঞ্জে ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।এরা হচ্ছেন, বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান শেখ(২০), এবাদুল শেখ(৩২) ও রিপন খান(৩৪)। শুক্রবার বেলা ৩টার দিকে বিশারীঘাটা বাজার থেকে থানা পুলিশ এদেরকে আটক করে।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালিয়ে ৩ যুবককে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭০ পিচ ইয়াবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম