আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:17 pm || প্রকাশের তারিখ: August 29, 2020, 11:50 am
মাদারীপুরে আওয়ামী’লীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী গ্রেফতার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ভোররাতে ঘুমন্ত অবস্থায় বাটার শিল দিয়ে মাথায় গুরুতর আঘাত করে আওয়ামী লীগ নেতা ইলিয়াসকে হত্যাচেষ্টা করে তার স্ত্রী।

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেমকে মশলা বাটার শিল (পাথর পুঁতা) দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামী ও অজ্ঞাত আরো ৫জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাটি বর্তমানে জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন তদন্ত করছেন। আজ মাদারীপুর আদালতে তোলা হবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম