প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: August 29, 2020, 11:59 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সিলেটের গোলাপগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার সকালে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।পুলিশ জানায়, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত