আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 25, 2026, 5:31 am || প্রকাশের তারিখ: August 29, 2020, 12:02 pm
রিজার্ভে নতুন মাইলফলক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কোরবানির ঈদের পরও রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। করোনার মধ্যেই দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ আরেকটি মাইলফলক অতিক্রম করতে চলেছে।

বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।আগামী সপ্তাহের শুরুতেই রিজার্ভ ((৩৯ বিলিয়ন ডলার)) তিন হাজার ৯০০ কোটি ছাড়াবে বলে আশা করা হচ্ছে। করোনায় দেশে রেমিটেন্সের গতি থামেনি। বরং তা আরও বেড়েছে। কোরবানির ঈদের পরও রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অগাস্ট মাসের ২০ দিনে ১৩৪ কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের পুরো অগাস্ট মাসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার রেমিটেন্স এসেছিল দেশে।আগের মাস জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে এতো বেশি রেমিটেন্স আসেনি। এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত জুনে, ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম