আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:16 pm || প্রকাশের তারিখ: August 29, 2020, 12:08 pm
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এনিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩২ জনে।সবশেষ রিপোর্টে নাঙ্গলকোটে একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৭৩ জন হলো।

এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৯ জন, লাকসামে ৪ জন ও নাঙ্গলকোটে ১ জন রয়েছেন। রিপোর্টে ১২ জনকে সুস্থ দেখানো হয়েছে। সুস্থরা সিটি করপোরেশনের ১০ জন, নাঙ্গলকোটের ২ জন।কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ২৯৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৫৭১ জনের।

এর মধ্যে ৬ হাজার ৭৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবত মারা গেছে মোট ১৭৩ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১৮৬ জন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম