প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 3:41 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 12:18 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আজ রবিবার সকালে লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্বাক্ষর দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে স্বাক্ষর দেব তার মাকে বলে বাইরে ঘুরতে বের হয়। এর কিছুক্ষণ পর স্বাক্ষরের মা, ফোন করলে তার বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক খোজাঁখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।পরে, চা বাগানে স্বাক্ষরের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। হত্যার ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
আমাদেরবাংলাদেশ/রিফাত