আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:28 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 12:26 pm
করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আজ রবিবার ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৮ হাজার ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা নতুন বিশ্ব রেকর্ড।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজার ৭১২ জন। দৈনিক ৭০ হাজার ৮৬৭ শনাক্ত নিয়ে ভারতে গত এক সপ্তাহে মোট ৪ লাখ ৯৬ হাজার ৭০ জন করোনা সংক্রমিত হয়েছে; যা বিশ্ব রেকর্ড। গত জুলাইয়ের শেষভাগে যুক্তরাষ্ট্রে এ রেকর্ড হয়েছিল।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৭৭৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৪২৬ জনে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৯০ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৮ হাজার ৮৫৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬১ লাখ ৩৯ হাজার ৭৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম