আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:28 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 12:29 pm
চীনের রেস্তোরাঁ ভবন ধসে ২৯ জন নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আহত হয়েছে আরো ২৮ জন। যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

শানছি প্রদেশের শিয়াংফেং কাউন্টির লিনফেন শহরে দোতলা ভবনটিতে একটি জন্মদিনের পার্টি চলছিল। হঠাৎ করেই সেটির ছাদ ধসে পড়ে।দুর্ঘটনার পরপরই কয়েকশো উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে। কেন ভবনটি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীনে কোথাও কোথাও তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম