আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:27 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 6:20 pm
করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৭
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ১ হাজার ৮৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে।এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ২৪৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ২ লাখ ১৯ হাজার ৭ জন।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম