আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:28 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 6:26 pm
অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার, গ্রেফতার ১
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আশুলিয়ায় প্রতিবেশী ভাড়াটিয়া সেজে অপহরণের তিনদিন পর ওমর আলী (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রটির মুলহোতা ওয়াসিম পলাতক রয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন। এঘটনায় অপহরণকারী আনিছুর রহমানকে (৩২) আটক করেছে পুলিশ।এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণকারীকে আটক করা হয়।

আটক আনিছুর রহমান টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার তেপাকান্দি গ্রামের বদরুল হকের ছেলে। সে গাজীপুরের চন্দ্রায় ভাড়া থেকে লেবারের কাজ করতো। এসময় মুলহোতা ওয়াসিম পালিয়ে যায়।পুলিশ জানায়, অপহরণকারীরা বিভিন্ন বাসায় রুম ভাড়া নিয়ে সেই বাসার শিশুকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

এমনি করেই আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় ম্যামল ঘোষের মালিকানাধীন বাড়িতে পোশাক শ্রমিক নুরুল ইসলাম একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। গত ২৪ আগস্ট অপহরণকারী আনিছুর রহমান একই বাড়িতে নুরুল ইসলামের পাশের একটি রুম ভাড়া নেয়।

সখ্যতা গড়ে তুলে ২৭ আগস্ট সুযোগ বুঝে আনিছ ও ওয়াসিম খেলনা কিনে দেয়ার কথা বলে কৌশলে নরুল ইসলামের শিশু সন্তান ওমর আলীকে অপহরণ করে। পরে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে। দুই দফায় কিছু টাকাও নেয় অপহরণকারীরা। পরে প্রযুক্তির সহায়তায় আনিছুরকে আটক করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, এই চক্রটি প্রতিবেশী সেজে শিশুদের অপহরণ করে। তারা আগে থেকেই নুরুল ইসামের ছেকে টার্গেট করেএখানে বাসা ভাড়া নেয়। শিশুটি অপহরণের পর বরশিালসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়েত করেছে।

শিশুটিকে খেলনাসহ নানা প্রলোভনে মন ভুলিয়ে রাখতো। পরে মুক্তিপণের টাকা নেয়ার সময় হাতে নাতে আটক করি আনিছুরকে। এসময় ওয়াসিম পালিয়ে যায়।

এ ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে আটক আনিছুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম