আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 10:51 am || প্রকাশের তারিখ: August 17, 2019, 7:55 am
গাজীপুরে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩
ডেস্ক নিউজ।। গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকার একটি বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (১৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- গৃহকর্তা ইয়াকুব আলী মণ্ডল (৬০), তার স্ত্রী আকলিমা খাতুন (৫০) এবং গৃহকর্তার শ্বশুর নূর মোহাম্মদ (৮০)।  পুলিশ জানায়, কাথরা মণ্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে বিস্ফোরণের পর তিন জন দগ্ধ হয়। পরে তাদের  ঢামেক হাসপাতালে নিয়ে যায়। তবে কী থেকে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।  ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এদেরে মধ্যে নূর মোহাম্মদের ২৫ ভাগ, ইয়াকুব আলী মণ্ডল ১০০ ভাগ ও আকলিমা খাতুন ৯৫ ভাগ পুড়ে গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম