আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:09 am || প্রকাশের তারিখ: August 30, 2020, 8:56 pm
শশিভূষণে বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ
চরফ্যাশন (ভোলা)সংবাদদাতা।।চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬৫বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনার ১৮দিন পর গত ২৮ আগস্ট ওই শিশুর মা বাদী হয়ে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন বলে জানা গেছে অভিযোগ উঠেছে, শষ্য ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করার জের ধরে ৬৫বছরের বৃদ্ধকে ঘায়েল করতে শিশু কন্যাকে ব্যবহার করে বৃদ্ধের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ১০ আগস্ট হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের’ আধুনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের তরকারীর খামারে এই ঘটনা ঘটেছে বলে বাদী দাবী করলেও ঘটনার ১৮দিন পর মামলা দায়েরের ঘটনায় জনমনে এনিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।শশীভূষনে ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের।

শশীভূষনে ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের।ভুক্তভোগীর মা এজাহারে দাবী করেছেন, তার মেয়ে স্থানীয় আধুনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ১০আগস্ট সকালে ওই বিদ্যালয় মাঠে খেলারত শিশু কন্যাকে ১০টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী তরকারির খামারে নিয়ে প্রতিবেশি সামছল হক(৬৫) যৌন নিপিড়ন করেন।

শিশুটির চিৎকারে শিশুর নানী ছুটে এলে বৃদ্ধা সামছল হক পালিয়ে যান।এদিকে মামলায় অভিযুক্ত সামছল হক’র ছেলে রোমান লিখিত অভিযোগে দাবী করেন, প্রতিবেশি নুরুল হকের ৮বছর বয়সী শিশু কন্যাসহ কয়েক জন ছেলে মেয়ে প্রতিদিন সামছল হকের খামারটিতে ঢুকে শষ্য গাছের ক্ষতি করে আসছে।

১০ আগষ্ট ঘটনার দিন ওই শিশু পাড়ার ছেলে মেয়েদের সাথে খামারে ঢুকলে তার পিতা সামছল হক তাদেরকে গালমন্দ করেন এবং ক্ষেতে ঢুকতে নিষেধ করেন।বাড়ি গিয়ে একথা শিশুটি তার অভিভাবকদের জানালে তারা ক্ষিপ্ত হন এবং তার পিতাকে উচিত শিক্ষা দেয়ার হুমকি দেন।

ওই ঘটনার জের ধরে ১৮দিন পর গত ২৮আগস্ট শিশু কন্যাকে যৌন নিপিড়নের অভিযোগ এনে তার পিতা সামছল হকের বিরুদ্ধে শশীভূষণ থানায় ষড়যন্ত্রমুলক মামলাটি করেছেন।

শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, বাদিনীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। পরবর্তী তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম