আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:09 am || প্রকাশের তারিখ: August 31, 2020, 11:35 am
সিনহা হত্যা মামলায়:আদালতে তোলা হবে এস আই নন্দদুলালকে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে নেয়া হয়েছে টেকনাফ থানার বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিতকে।

তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে নেয়া হয় তাকে।সেখান থেকে কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় তাকে। মামলার আরেক আসামি ওসি প্রদীপের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে তোলার কথা থাকলেও তাকে কখন আদালতে নেয়া হতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, গতকাল ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে সিনহা হত্যা মামলার এক নম্বর আসামি বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলীকে। অন্যদিকে, আগামীকাল প্রদীপের সঙ্গে কথা বলতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম