আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 12:33 am || প্রকাশের তারিখ: August 31, 2020, 12:48 pm
ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে ডুবে ১ যুবকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের কালীগঞ্জ চিত্রা নদীতে ডুবে সৌখিন মন্ডল (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে ৮ টার দিকে। নিহত যুবক কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের আফজাল মন্ডলের ছেলে।আজ সকালে তার গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ব্রীজের উপর বসে ছিলো। এ সময় সে অসাবধানতা বশত নদীতে পড়ে গিয়ে নিখোজ হয়।

এর পপর এলাকাবাসি ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম