আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:30 am || প্রকাশের তারিখ: August 31, 2020, 6:53 pm
মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান
বাগেরহাট সংবাদদাতা।।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্জ লায়ন আজগর নস্কর ও মোরেলগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আল-আমিন শেখ এর পিতার অসুস্থ থাকায় সোমবার (৩১ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ রোগ মুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মুনসুর আলী শেখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোঃ আল-আমিন শেখ, পৌর সভাপতি কাজী নাসির উদ্দিন, উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় আগষ্ট মাসে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম