আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:29 am || প্রকাশের তারিখ: August 31, 2020, 8:07 pm
জোর করে কারও ওপর ভ্যাকসিনের ট্রায়াল চালানো হবে না
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ সময় মহাপরিচালক বলেন, গত কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক চীনের ভ্যাকসিন সর্ম্পকে আমাদের অবহিত করেছেন। চীনের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনও দেওয়া হয়েছে। জোর করে কাউকে ভ্যাকসিন ট্রায়াল করানো হবে না।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশারফ হোসেন দেওয়ান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: সাইফুল ইসলাম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা প্রমুখ।

কর্মশালায় চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্যানিটারি পরিদর্শকসহ ৩৩ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ডিজি খুরশিদ আলম ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম