আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: August 31, 2020, 8:27 pm
বরখাস্ত ওসি প্রদীপকে গ্রেপ্তারের আবেদন করেছে দুদক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে গ্রেপ্তারের আবেদন করেছে দুদক।

ওসি প্রদীপকে গ্রেপ্তারের আবেদন ছাড়াও তার স্ত্রী চুমকির বিদেশ যাত্রা বন্ধেও পুলিশের ইমিগ্রেশন বিভাগকে চিঠি দেয়া হয়েছে। প্রদীপের সম্পদের বিষয়ে তদন্ত করছে দুদক। তাতে প্রদীপ ও তার স্ত্রীর নামে বিপুল সম্পদের তথ্য পেয়েছে।অনুসন্ধানে প্রদীপের চেয়ে তার স্ত্রীর নামে বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে।

নিজ জেলা চট্টগ্রাম ছাড়াও প্রতিবেশি ভারত ও অস্ট্রেলিয়াতেও তার নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।প্রায় ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে প্রদীপ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম