আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: September 1, 2020, 12:00 pm
দুপুর ১২টা থেকে রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গ্যাস বিতরণ লাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।তিতাস কর্তৃপক্ষ জানায়, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির দুই ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম