আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: September 1, 2020, 12:07 pm
অবশেষে আজ থেকে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আজ থেকে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন। একই সাথে বাতিল হলো, দুই সিটে একজন বসার নিয়ম।

তবে, দাঁড়িয়ে যাত্রী না নেয়ার নিয়ম চালু আছে। ভাড়া কমানো নিয়ে স্বস্তি থাকলেও স্বাস্থ্যবিধি নিয়ে শংকা রয়েছে যাত্রীদের মাঝে। চালক-হেলপার-কন্ডাকটারদের মাস্ক পরা এবং হ্যান্ড সেনিটাইজারের ব্যবহার তেমন দেখা যায়নি।গেল ৩১ মে থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। তবে, গত ২৯ আগস্ট এ সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম