আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: September 1, 2020, 12:10 pm
সাভারে অবৈধ অস্ত্রসহ আটক দুই
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সাভারে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, পাবনা জেলার আতাকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ রবিউল এবং মিজানুরকে আটক করা হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবাসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম