আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:04 am || প্রকাশের তারিখ: September 1, 2020, 12:23 pm
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জয়পুরহাটে কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের হয়েছে।
আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে কালাই উপজেলার বিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত)আব্দুল মালেক। নিহত শহিদুল ইসলাম কালাই উপজেলার বিয়ালা গ্রামের জামেদ আলীর ছেলে। তিনি মাছ চাষ করতেন।ওসি তদন্ত, আব্দুল মালেক জানান, শহিদুল ইসলাম তার নিজ পুকুরে মাছ চাষ করেন।

সকালে পুকুরের বৈদ্যুতিক লাইনের বাতি সংযোগ বন্ধ করতে গিয়ে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম