আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:13 am || প্রকাশের তারিখ: September 2, 2020, 11:19 pm
টাঙ্গাইলে মাকে কুপিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন ছেলে।
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন ছেলে মো. রাসেল।

বুধবার বিকেলে সদর উপজেলার করটিয়া ইউপির নামদারকুমুল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম একই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, দুপুরে অতিরিক্ত গরুর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন রাসেল। পরে মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে যান তিনি। বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরেন তারা।

বাড়ি ফেরার পর রাসেলকে তার স্ত্রীর সঙ্গে তুলনা করে কটূক্তি করেন মা সেলিনা বেগম। এ সময় রাসেল ক্ষিপ্ত হয়ে মাকে দা দিয়ে কোপাতে থাকেন। শাশুড়িকে বাঁচাতে স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে ঘরে থাকা কীটনাশক পান করেন রাসেল। পরে গুরুতর অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

রাসেল বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম