আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:42 am || প্রকাশের তারিখ: September 3, 2020, 11:59 am
গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দুর্বৃত্তদের হামলা,
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় ওয়াহিদা খানমকে রংপুরের ডক্টরস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আর তার বাবাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে ওয়াহিদা খানমের বাসায় হামলার এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে ইউএনও’র বাসভবনে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা বাসায় ঢুকে পড়ে। এ সময় ইউএনও তাদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সকালে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম