আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:25 am || প্রকাশের তারিখ: September 4, 2020, 11:22 am
নারায়ণগঞ্জে কারখানা থেকে ৮০ কোটি টাকার নকল পণ্য জব্দ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮০কোটি টাকা মূল্যের নকল সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রতিষ্ঠানের মালিকসহ সাতজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসটিআইয়ের সহায়তায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।আটকরা হলেন, প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেন।

সেখানে কর্মরত শ্রমিক মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলাম।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও নকল প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া গেছে।

এতে প্রতিষ্ঠানটির মালিকসহ সাতজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮০ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম