আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 4:50 pm || প্রকাশের তারিখ: September 4, 2020, 3:35 pm
১৭ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বৃহস্পতিবার গভির রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর-১ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর ১৭ বোতল বিদেশী মদ ভর্তি প্রাইভেট কারসহ মাদক কারবারি (১) মোঃ বাদশা (৪৭), (২) মোঃ সালমান খালেদ (২৪) ও (৩) মোঃ ইউসুফ আলী (২২) ঢাকাদের’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পারস্পরিক যোগসাজসে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে বিভিন্ন দেশ হতে চোরাই পথে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম