আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: September 4, 2020, 5:43 pm
নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে ওঠে কিশোরের লাশ
মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুদিন পর মনু নদীতে ভেসে ওঠে সালাউদ্দিন (১৭) নামের এক কিশোরের লাশ।সে হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশটি ভেসে উঠে বলে জানা গেছে।জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের মনু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায় পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে রাত ৮ টা পর্যন্ত পানিতে খোঁজে তাকে উদ্ধার করতে পারেনি। শেষমেশ শুক্রবার সকালে মনু নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

এবিষয়ে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম