আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 11:10 pm || প্রকাশের তারিখ: September 4, 2020, 5:49 pm
কোটচাঁদপুরে পাওয়ানা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলো প্রবাসীর স্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্বাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী।স্থানীয়রা জানায়, সকালে দুর্বাকুন্ডু গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ও পিবিআই সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত’র মেয়ে শোভা খাতুন (১৯) জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওয়ানা টাকা চাইতে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে মায়ের লাশ খুজে পায়। মেয়ের ধারণা পাওয়ানা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর আক্তার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম