প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:59 pm || প্রকাশের তারিখ: September 4, 2020, 9:57 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মসজিদের এসিতে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯টায় মসজিদের ভেতরের একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই সময় মসজিদের ভেতরে থাকা ৩০-৪০ জন ছিলেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তাদের অনেকেই আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত