আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:25 pm || প্রকাশের তারিখ: September 6, 2020, 2:45 pm
ইউএনও ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন নাই।

দেশেই নিউরোসায়েন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার খুব ভালো চিকিৎসা দিচ্ছেন।রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওয়াহিদার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। আশা করছি, চিকিৎসায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা গর্বিত যে, নিউরোসায়েন্স অত্যন্ত সফলতার সঙ্গে অপারেশন ও চিকিৎসাটা করেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। হাসপাতালের পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম