প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:33 am || প্রকাশের তারিখ: August 21, 2019, 4:12 am
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডারসহ আছলাম হোসেন শিমুল (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টার সময় তার বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটক শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে তাকে যশোর র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।