আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:39 pm || প্রকাশের তারিখ: September 6, 2020, 6:33 pm
রাণীনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পাবনার রাণীনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিকয়া গ্রামে একটি জলাশয়ে মাছ চাষ করা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খায়রুল মাস্টারের সাথে রাণীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিনুর রহমান শাহীনের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে জলাশয়ের স্বত্ব নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়।

আজ দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে, খায়রুলের লোকজন বাধা দেয়।এতে ক্ষিপ্ত হয়ে শাহিন ও তার লোকজন খায়রুলের সমর্থকদের ওপর হামলা চালায়।এ সময় কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় একটি লাইসেন্স করা বন্দুকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম