আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:37 pm || প্রকাশের তারিখ: September 6, 2020, 9:41 pm
দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ১০, পাঁচ কারখানা সিলগালা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে অননুমোদিত পলিথিন উৎপাদন মজুত ও বিক্রির দায়ে পাঁটটি প্রতিষ্ঠান সিলগালা ও ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।এদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।তিনি বলেন, পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পলিথিনের কারখানায় ও মজুতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রথমে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার দেখানো হয়।

প্রত্যেকের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত ও বিক্রি করায় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অভিযানে পাঁচটি কারখানা থেকে দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে পরিবেশ অধিদফতর।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম