আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:29 pm || প্রকাশের তারিখ: September 7, 2020, 12:14 pm
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার প্রতিবেদন দেবে তদন্ত কমিটি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যু তদন্তে গঠিত কমিটি আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে।

সিনহার মৃত্যুর ঘটনাটি কেন ঘটেছে এবং এ ঘটনায় কারা কারা দায়ী তা খতিয়ে দেখতে কমিটি এ ঘটনায় সংশ্লিষ্ট মোট ৬৮ জনের সঙ্গে কথা বলেছে, তাদের বক্তব্য গ্রহণ করেছে। এই সব বক্তব্য এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে কমিটির সকল সদস্য সর্বসম্মতভাবে যে প্রতিবেদন চূড়ান্ত করেছে সেটি আজ মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা রয়েছে।

গত ২রা আগস্ট চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৩রা আগস্ট থেকে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করে ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম