আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:26 pm || প্রকাশের তারিখ: September 7, 2020, 7:12 pm
মাধবপুরে ট্রাকের সংঘর্ষে ৪ যাত্রী নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম