আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:29 pm || প্রকাশের তারিখ: September 7, 2020, 7:41 pm
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৭ মৃত্যু, শনাক্ত ২২০২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ২ হাজার ২০২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন।সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম