আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:51 pm || প্রকাশের তারিখ: September 8, 2020, 12:13 pm
বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে।বিজিবি ও স্থানীয়রা জানায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে খাওয়াচ্ছিলেন এক যুবক।এ সময় তাকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম