আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:51 pm || প্রকাশের তারিখ: September 8, 2020, 2:06 pm
বরিশালের আগৈলঝাড়া অস্ত্র ও ইয়াবাসহ আটক ২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মতিয়ার রহমান সেরনিয়াবাতের বাড়িতে অভিযান চালিয়ে ১০টি ধারালো অস্ত্র এবং ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৮।

গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাবের বিশেষ দল।আটককৃতরা হল- ওই গ্রামের মো. মতিয়ার রহমান সেরনিয়াবাদের ছেলে মো. হাসিবুল ইসলাম শান্ত (২১) ও একই উপজেলার মোহনকাঠী গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইসলাম (১৯)। এদের মধ্যে শান্তর শয়ন কক্ষ থেকে ৩টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ২টি চাপাতি ও ৩টি ছুরি এবং ফাইজুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম