আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:50 pm || প্রকাশের তারিখ: September 8, 2020, 6:13 pm
যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন
শার্শা সংবাদদাতা।।যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় শার্শা থানার গোগা সীমান্তে।

সূত্র জানায়, সোমবার রাত ১১টায় শার্শা থানায় কর্মরত এএসআই রবিউল ইসলাম-২ গোগা সীমান্তে অভিযান চালায়। এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। অসাবধানতাবশত হ্যান্ডকাপসহ ২ অজ্ঞাত মাদক ব্যবসায়ী পলায়ন করে। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে আটকের জন্য অভিযান শুরু করেন তারা।পরে মঙ্গলবার দুপুর ১ টায় হ্যান্ডকাপ সহ ও্ই দুই আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁগআচড়া ও গোড়পাড়া থেকে ৩ মাদকব্যাবসায়ী পলায়ন করেছিল।

এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এ ধরণের একেরপর এক ঘটনা শার্শা থানায় ঘটছে। কেউ কেউ বলছেন এটা স্রেফ কর্তৃপক্ষের উদাসীনতা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম