আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 2:44 pm || প্রকাশের তারিখ: September 9, 2020, 5:35 pm
বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম এর মৃত্যুতে সরদার অলিয়ার রহমান শোক
অভয়নগর(যশোর )সংবাদদাতা।।সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।

এক শোক বিবৃতিতে জানান, নিহত নাজমুল ইসলাম কাজল ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, প্রতিভাবান সংগঠক ও তারুণ্যের অহংকার। সমাজের কাছে নাজমুল ইসলাম কাজল ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তি।তার অকাল মৃত্যুতে বাঘারপাড়া ও অভয়নগরবাসী একজন পথ প্রদর্শক ও অভিভাবককে হারিয়েছে আর তরুণ সমাজ হারিয়েছে তাদের আস্থার বাতিঘর। নাজমুল ইসলাম কাজল আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল।

তিনি মরহুমের পরিবারসহ নেতাকর্মীদের এই শোক শক্তিতে রূপান্তরিত করার আহবান জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম