আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৯, ২০২০, ৯:১০ অপরাহ্ণ
শরণখোলায় হাতুড়ি পেটায় আহত গৃহবধূ
আহসান টিটু।। বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হাতুড়ী পেটায় গুরুতর আহত হয়েছে এক গৃহবধূ। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ হামলা হয়েছে বলে জানান ভুক্তভোগী।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধু খাদিজা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, দ্বীপচর গ্রামের ভূমিদস্যু ও মামলাবাজ ফজলুল হক সওদাগরের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। প্রতিপক্ষ ফজলু সওদাগর বিভিন্ন সময় তাদের জমি জবর দখল করে নিয়েছে। তা নিয়ে এলাকায় অনেক শালিশ বৈঠক হয়েছে কোন শালিশীর সিদ্ধান্ত না মেনে ফজলু সওদাগর তাদের প্রতিবন্ধী পরিবারের নারী সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলেছে।

তার অভিযোগ, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে খাদিজা বেগম তার সীমানার জমিতে বেড়া দিতে গেলে ফজলু সওদাগর, তার স্ত্রী, কণ্যা এবং জামাতা ইদ্রিস মোল্লা ও মাসুম হাতুড়ী লাঠি নিয়ে তার উপর আক্রমণ করে শরীরের বিভিন্ন অংশে বেদম হাতুড়ী ও লাঠি পেটা করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানা অফিসার ইনচার্জ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম