আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 10, 2026, 10:32 am || প্রকাশের তারিখ: September 10, 2020, 12:12 pm
নেত্রকোনার কলমাকান্দায় নৌকা ডুবে ৯ জন নিহত
নেত্রকোনা  সংবাদদাতা।।নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী নিশ্চিত করেছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।বালুবাহী ট্রলার ও যাত্রীবাহী ট্রলারের সাথে এই ঘটনা ঘটছে বলে বারহাট্টা থানার ওসি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম