আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 24, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: September 10, 2020, 6:30 pm
করোনা: একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ১৮৯২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১৮৭তম দিনে নতুন করে ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৬ শতাংশ।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম