আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ২০, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১১, ২০২০, ১১:১৮ পূর্বাহ্ণ
গুলশান শপিং সেন্টারে আগুন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে ফায়ারের ৭ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ৬ তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা রয়েছে।
তিনি বলেন আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। হতাহতের কোনো সংবাদও আসেনি।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম