আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 10, 2026, 7:41 am || প্রকাশের তারিখ: September 13, 2020, 5:43 pm
দুর্গাপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার শান্তিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এসময় দুইজন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সুজন মিয়া দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর টেংগাবাড়ী গ্রামের রহমত আলী মরে ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে মোটরসাইকেলে করে সুজন মিয়াসহ আরো দুইজন পূর্বধলার জারিয়ার উদ্যেশ্যে যাচ্ছিল। শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম