আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ২০, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ণ
চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুব বরখাস্ত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। চরফ্যাশনের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহবুর রহমান ওরফে মোহাম্মদ ফারুক তথ্য গোপন রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা  শিক্ষা কর্মকর্তা তৃশিত কুমার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ইমেইলে বরখাস্তের আদেশের কপি পেয়েছি। শীঘ্রই তাকে নোটিশ করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত ৩৮.০৫.০৯০০.০০১.০০.০০০.২০২০/১৩০৩  নং স্মারকে গত ১০ সেপ্টেম্বর তাকে এই বরখাস্তের আদেশ দেন।

আদেশে জানা যায়, চরফ্যাশন আদালতের সিআর নং ১১১/১৫ মামলায় গত ১৪/১২/২০১৫ তারিখে হাজিরা দিতে গেলে মাহবুবের জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।এ তথ্য তিনি দীর্ঘদিন যাবত গোপন রাখেন। একারণে বিএস আর ১ম খন্ডের ৭৩ নং ধারা মোতাবেক তাকে হাজতে প্রেরণের তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়াও  ৩৮.০৫.০৯০০.০০১.০০.০০০.২০২০/১৩০৪ নং স্মারকে অপর একপত্রে এহেন মোকদ্দমার তথ্য গোপন রাখা অসদাচরণের সামিল বিদায় কেন তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে জবাব দানের জন্য মাহবুবকে বলা হয়। এবিষয়ে জানতে সহকারি শিক্ষক মামহবুবকে একাধিকবার ফোন দিয়েও তাকে ফোনে পাওয়া যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম